, , ।
স্টাফ রিপোর্টার:
১২ জুলাই শুক্রবার রাজশাহী ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট দুইটি প্যানেল প্রতিদন্দিতা করে। প্রতিদন্দিতায় গোলাম রাব্বানী ৭৮ ভোট পেয়ে সভাপতি, টিপু সুলতান ৭৩ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও খালেদ হোসেন ৯৬ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। অপর দিকে প্রতিদন্দি সভাপতি প্রার্থী আল-মামুন সুলতান মন্টু পেয়েছেন ৪৩ ভোট, সাধারণ সম্পাদক পদে রজব আলী পেয়েছেন ৪৭ ভোট এবং সাংগঠনিক পদে শহিদুল ইসলাম লাল্টু পেয়েছেন ২৬ ভোট। বিষয়টি প্রধান নির্বাচন কমিশনার শাহ্ মো: রাজিব চৌধুরী নিশ্চিৎ করেছেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, সকাল ৯টায় ভোট গ্রহন শুরু হয়ে জুম্মার নামাজের বিরতী বাদে চলে বিকেল ৪টা পর্যন্ত। মোট ১২৮টি ভোটের মধ্যে ১২৫টি ভোট কাস্ট হয়েছে। ভোট গ্রহন শান্তিপূর্নভাবে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন বেশ কয়েকটি পদে কোন প্রতিদন্দি না থাকায় বিনা প্রতিদন্দিতায় সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম শফিক, সহ-সাধারণ সম্পাদক শেখ আলমগীর, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান সেলিম, দপ্তর ও প্রচার সম্পাদক আশরাফুল আলম, সদস্য কাজী সুমন, বুলবুল আহমেদ ও উজ্জল হোসেন বিনা নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি গোলাম রব্বানী ভোটারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি শুধু ভোট দাতাদের সভাপতি নন। তিনি পুরো সমিতির সভাপতি। তিনি সবাইকে নিয়ে ইলেকট্রিক দোকান মালিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন। এই সমিতির উন্নয়নের সবার সহযোগিতা কামনা করেন তিনি। এদিকে ফলাফল ঘোষনার পরেই ব্যান্ডের তালে তালে সবাই আনন্দ করতে থাকেন। সেইসাথে নির্বাচিত প্রার্থীদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। উল্লেখ্য রানী বাজার বাটার মোড়ে মোল্লা প্লাজায় অত্র সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সানশাইন/সোহরাব