বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগেরে উদ্যোগে বর্ণাঢ়্য র্যালী, শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, পুস্পস্তবক অর্পণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসাবে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। নগরীর প্রত্যেক ওয়ার্ডে মাইকযোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার করা হয়।
সকাল ১০টায় দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ সভাপতি নূর কুতুব আলম মান্নান, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. তবিবুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, নগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হলো সংগ্রাম গাঁথা বিজয়ের ইতিহাস, যার মন্ত্রই হলো “জয় বাংলা”।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের দল। আওয়ামী লীগের শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগের নেতৃত্বে জনগণই দেশের স্বাধীনতা এনেছে এবং রক্ষা করেছে। বাংলাদেশ ও বাঙালির সকল অর্জন আওয়ামী লীগের নেতৃত্বেই সম্ভব হয়েছে।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন, অগ্রগতি ও সাফল্যের জয়গানে মুখরিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কোন অপশক্তি এই উন্নয়ন অগ্রযাত্রাকে থামাতে পারবে না, এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: ফ ম আ জাহিদ, সদস্য মোশফিকুর রহমান হাসনাত, হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আব্দুস সালাম, বাদশা শেখ, মোখলেশুর রহমান কচি, এ্যাড. রাশেদ-উন-নবী আহসান, কে এম জুয়েল জামান, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, শাহ্ মখদুম থানার সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।
নগর যুবলীগ: রাজশাহী মহানগর যুবলীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মণির, সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, সহসভাপতি আমিনুর রহমান খান রুবেল, মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুল আলম শিবলি ও জয়নাল আবেদীন। যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লব ও অরবিন্দ দত্ত বাপ্পি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মুরসালিন হক রাবু, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, এস এম আশিকুর রহমান অদ্বিদ্ব। এসময় তাদের সঙ্গে ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদসহ অন্য নেতৃবৃন্দ।
জেলা যুবলীগ: রবিবার বেলা ১১টায় নগরীর লক্ষীপুর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু অনিল কুমার সরকার, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রন্জু,আরিফুল ইসলাম রাজা, মোজাহিদ হোসেন মানিক, কাজী মোজাম্মেল হক, যুগ্নসাধারণ সম্পাদক মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম,সেজানুর রহমান সেজান,সাংগঠনিক ইন্জিঃ রফিকুজ্জামান, হাবিবুর রহমান হাবিব,ফয়সাল আহম্মেদ রুনু।
সাবেক সহ-সভাপতি বেলাল সরকার,সাবেক জেলা যুবলীগ নেতা সেলিম শেখ, মক্তার হোসেন, আজিজুর রহমান প্রমুখ।
এরপর বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত কাইসার রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন রাজশাহী জেলা যুবলীগ নেতৃবৃন্দ ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা। এই অনুষ্ঠানে গুরুতপূর্ন বক্তব্য প্রদান করেন,রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
রাজশাহী জেলা বঙ্গবন্ধু পরিষদ: রাবি বঙ্গবন্ধু হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান, রাবির সাবেক উপাচার্য এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেকের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আবুল কাশেম, সহসভাপতি রাবির সাবেক উপ-উপাচার্য প্রফেসর নূরুল্লাহ, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ফায়েকুজ্জামান, প্রফেসর জান্নাতুল ফেরদৌস, প্রফেসর হাসিবুল আলম প্রধান, প্রফেসর বেল্লাল হোসেন (রুয়েট), প্রফেসর মামুন জিয়াদ, প্রফেসর বনি আদম, প্রফেসর সাজ্জাদ বকুল, অধ্যাপক নাজমুল হায়দার,অধ্যাপক সাদিকুল সাগর, ড. মো. আব্দুল কুদ্দুস, ড. নাসরিন লুবনা, মো. ইদ্রিস আলী, হাসান ঈমাম সুইট, জামসেদ হোসেন টিপুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।