সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে ৫০ জন বেকার মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বেকার মহিলার মাঝে ৫০ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্ত্বে ও জাকির হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসেবে এসব সেলাই মেশিন বিতরন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুদাসপুর পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লা, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান প্রামাণিক, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, ইউপি সদস্য আব্দুল আজিজ, ছাত্রলীগ নেতা জামাল উদ্দিন মিয়াজী বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি খেলাধুলায় উদ্বুদ্ধ করে মাদকাসক্ত থেকে দূরে রাখতে যুবকদের মাঝে ৫০ টি ফুটবল বিতরণ করেন।


প্রকাশিত: June 23, 2024 | সময়: 4:31 am | সুমন শেখ

আরও খবর