সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে মাসব্যাপি ঈদ আনন্দ ও পণ্য মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার: আর মাত্র চারদিন বাঁকী রয়েছে মুসলিমদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল-আযহা। ঈদকে আনন্দময় করে তুলতে এবং শিশু ও বড়দের চিত্তবিনোদন ও কেনা-কাটার জন্য রাজশাহী মহানগরীর লালনশাহ্ মঞ্চ সংলগ্ন পদ্মা নদীর ধারে মাসব্যাপি শুরু হলো ঈদ আনন্দ ও পণ্য মেলা। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে এই মেলার উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আব্দুল মোমিন। বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন রাসিক ৯নং ওয়ার্ড কউন্সিলর রাসেল জামান।
ঈদ আনন্দ ও পণ্য মেলা পরিচালনা কমিটির সভাপতি রাকিব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রাসেল, মেলা কমিটির সদস্য বেনজীর আহম্মেদ ও কাউসার আলম সোহাগ সহ অত্র মেলা কমিটির অন্যান্য সদস্যগণ।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, রাজশাহীতে সুষ্ঠু ও সুন্দর চিত্তবিনোদনের জায়গার অনেকটাই অভাব হয়ে গেছে। কারণ রাজশাহীর বিভিন্ন পার্ক সৌন্দর্য বর্ধনের কাজের জন্য তা উন্মুক্ত নয়। এ অব¯’ায় এই ঈদে, ঈদ আনন্দ ও পণ্য মেলা অনেকটাই বিনোদন দেবে বলে তিনি আশা করেন। সেইসাথে সুন্দর ও সুষ্ঠুভাবে মেলা পরিচালনা করার জন্য কমিটিকে পরামর্শ দেন তিনি।
সভাপতি রাকিব হোসেন বলেন, এই মেলায় ৭০টি স্টল থাকছে। স্টলে শিশুসহ বড়দের বিভিন্ন ধরনের পোষাক, খেলনা ও ফাস্ট ফুড থাকবে। সেইসাথে মেলায় শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইডার। যেমন নৌকা, নাগরদোলা, ট্রেন, স্লীপার, জাম্পিং, ওয়াটার বোর্ড, হানিসুইং, চর্কি ও ভূতের বাড়িসহ আরো অন্যান্য রাইডার। এছাড়াও পরবর্তীতে সার্কাস যুক্ত হবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, মেলায় প্রবেশ ফি মাত্র ১০টাকা করা হয়েছে। এখানে কোন প্রকার জুয়া ও লটারী খেলা থাকবেনা। পুরোপুরি সুষ্ঠু বিনোদনের ব্যব¯’া করা হয়েছে। সেইসাথে থাকছে কঠোর নিরাপত্তা। প্রতিদিন সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত এই মেলা। তিনি রাজশাহীবাসীসহ সকল স্তরের বিনোদন প্রেমিকদের মেলায় আসার জন্য অনুরোধ করেন।


প্রকাশিত: June 14, 2024 | সময়: 5:03 am | সুমন শেখ