সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ভাইস চেয়ারম্যান রেজাউলকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী রেজাউল করিমকে সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন (বিএফএ) নওগাঁ জেলা শাখা। বৃহস্পতিবার দুপুরে বিএফএ নওগাঁ জেলা কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন ছিলো। এতে বক্তব্য রাখেন এফবিসিসিআই পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী ইকবাল শাহরিয়ার রসেল, নওগাঁ সদর উপজেলা পরিষদে নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও জেলা বিএফএ’র সভাপিত বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম।
এছাড়া বিএফএ কেন্দ্রীয় কমিটির পরিচালক লিটন কুমার দাস, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক দিপক কুমার সরকার, বিশষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক দ্বিপক কুমার দেব, বিএফএ নওগাঁর সহ সভাপতি, মিজানুর রহমান, ওয়াসেক মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আয়োজকরা ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করেন। এ সময় জনগণের সেবক হিসেবে নিরলস ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ভাইস চেয়ারম্যান রেজাউল করিম। নির্বাচনে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করায় সাধারণ ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।


প্রকাশিত: June 14, 2024 | সময়: 4:59 am | সুমন শেখ