সর্বশেষ সংবাদ :

রহনপুরে যুবকের আত্মহত্যা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় মাসুম (২৭) নামে এক যুবক আত্নহত্যা করেছে। বুধবার ভোরে রহনপুর পৌর এলাকার বাগদুয়ারপাড়ায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার কবির হোসেনের ছেলে।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক আব্দুল বারী জানান, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে শুয়ে পড়েন মাসুম। পারিবারিক সমস্যা কারণে সে বুধবার ভোর চার টার দিকে বিষ পান করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


প্রকাশিত: June 13, 2024 | সময়: 5:59 am | সুমন শেখ

আরও খবর