সর্বশেষ সংবাদ :

প্রফেসর ড. পিএম সফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর (অব.) এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য-সচিব এবং বর্তমানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. পিএম সফিকুল ইসলাম নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় এনবিআইইউ এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
শুক্রবার রাজশাহী নগরীর চৌদ্দপাইয়ের এনবিআইইউ ক্যাম্পাসে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ও বর্তমান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক, উপাচার্য প্রফেসর ড. বিধান চন্দ্র দাস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মকসুদুর রহমান সহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: June 8, 2024 | সময়: 4:20 am | সুমন শেখ

আরও খবর