বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার রাজার মোড়ে আকষ্মিক ঝড়ে উপড়ে পড়েছে একটি বটগাছ। আর এই গাছেন নিচে চাপা পড়ে মারা গেছে তিনজন। এ ছাড়াও আহত হয়েছে আরো প্রায় ১০ জন। এদের মধ্যে চারজনকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টায় দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম সহ স্থানীয় প্রশাসন এবং উপজেলা ফায়ার সার্ভিস ।
এ ঘটনায় নিহতরা হলেন, মুরাদ আলী ছেলে জালাল উদ্দিন (৪০), রিয়াজ আলীর ছেলে জাকিরুল (৩০) ও হাসেন আলীর ছেলে সেন্টু (৪০)। অপর দিকে আহত ১০ জনের মধ্যে চার জনকে স্থানীয় বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন, তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল ও জান মোহাম্মদের ছেলে আজগর। নিহত ও আহত সকলের বাড়ি চকবাউসা গ্রামে।
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: নাবিলা মেহনাছ বলেন, গাছ চাপা পড়ার ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করা হয়েছে। বাঁকি সাত জনের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। অন্যান্যরা চিকিৎসা নিয়ে রাতেই বাড়ি ফিরে গেছেন।
এদিকে খবর পেয়ে তাক্ষনাত ঘটনাস্থলে ছুটে আসেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলম এবং উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম-সহ পুলিশ ও বাঘা ফায়ার স্টেশনের কর্মকর্তাগণ। তারা গাছের নিচে চাপা পড়ে থাকা লোকজনকে উদ্ধার সহ ডালপালা কেটে রাস্তা ফাকা করেন। এ সময় একটি হ্যান্ড মাইক-এ সাধারণ জনগণকে উদ্ধার কাজে সহায়তা করার জন্য নির্দেশনা দেন শাহরিয়ার আলম।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়। এ সময় বটগাছ উপরে পড়লে তারা নিচে পড়ে যায়। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন। #
সানশাইন/সোহরাব