সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে গণতান্ত্রিক আইনজীবী সমিতির সর্ব দলীয় মতবিনিময় সভা পণ্ড

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সর্ব দলীয় মতবিনিময় সভা বাঁধার মুখে পণ্ড হয়েছে। ২০২৪ সালে অনুষ্ঠিত রাজশাহী এডভোকেট বার সমিতির নির্বাচনের ফলাফল নিয়ে একটি জটিলতা তৈরি হয়। রবিবার দুপুর ২টায় রাজশাহী আইনজীবী সমিতির ১নং পুরাতন ভবনের নিচতলায় নির্বাচনোত্তর পরবর্তী করণীয় কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি রাজশাহী জেলা শাখা সর্ব দলীয় মত বিনিময় সভার আয়োজন করে। সভা শুরুর পূর্ব মুহুর্তে আওয়ামী আইনজীবী পরিষদের একাংশের নেতা-কর্মীরা এই সভা করতে বাঁধা দেয়। পরে ব্যানার খুলে ফেলে সভা বন্ধ করতে বাধ্য করে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি এ্যাডভোকেট ইয়াহিয়া, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি রাজশাহী শাখার সভাপতি এ্যাডভোকেট অসিত কুমার সান্যাল, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাইফুর রহমান খান রানা, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা, আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এ্যাডভোকেট আব্দুল ওহাব জেমসসহ শতাধিক আইনজীবী।
এ ব্যাপারে আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও দুদকের পিপি এডভোকেট বজলে তৌহিদ আল হাসান বাবলা বলেন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সদস্যরা আওয়ামী আইনজীবী পরিষদকে সভার ব্যাপারে অবহিত করেনি। আমরা জানতে পেরেছি জামায়াত-বিএনপিকে নিয়ে তারা মতবিনিময় সভা করছে। বিষয়টি জানার পর আমরা বাঁধা প্রদান করলে তারা সভা বন্ধ করে চলে যায়। তবে এখানে কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি এডভোকেট ইয়াহিয়া বলেন, আমাদের সবার জন্যই এডভোকেট বার সমিতি। তাই উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য আমরা একটি সর্ব দলীয় মতবিনিময় সভা আহ্বান করেছিলাম। কিন্তু আওয়ামী আইনজীবী পরিষদের একাংশ সেটি হতে দেয়নি। তারা এ কাজটি ভালো করেনি।


প্রকাশিত: June 3, 2024 | সময়: 5:33 am | সুমন শেখ