সর্বশেষ সংবাদ :

যুবলীগের সাবেক নেতৃবৃন্দের পানি ও স্যালাইন বিতরণ

স্টাফ রিপোর্টার: নগরীতে তীব্র তাপদাহে তৃষ্ণা নিবারণে সর্বসাধারণের মাঝে সুপেয় পানির বোতল ও স্যালাইন বিতরণ করা হয়েছে। রাজশাহী জেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে শুক্রবার সকালে দিনব্যাপি এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ। এ বিতরণ কাজে অংশ নেন রাজশাহী জেলা যুবলীগ সাবেক সহসভাপতি মাহমুদ হাসান ফয়সাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, সাবেক প্রচার সম্পাদক রফিকুজ্জাজান রফিক, সহ-সম্পাদক সেলিম জাহাঙ্গীর, মাসুদ রানা পিন্টু, নয়ন আকতার প্রমুখ।


প্রকাশিত: মে ৪, ২০২৪ | সময়: ৫:১৩ পূর্বাহ্ণ | সুমন শেখ