, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় প্রেমিকার দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে প্রেমিক। গ্রেপ্তারকৃতের নাম শরিফ। তার বাড়ি উপজেলার মীরগঞ্জ মোড়ে। বৃহস্পতিবার থানায় অভিযোগ পেয়ে শুক্রবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করেন।
ভুক্তভুগী ওই নারী অভিযোগ করেন, তার ইচ্ছের বিরুদ্ধে সারারাত শরিফ তার চাচার বাসায় রেখে ধর্ষণ করে। পর তার মোবাইল কেড়ে নেয়া। সে কারণে শরিফের বিরুদ্ধে তিনি ধর্ষণ মামলা করেছেন।
এদিকে গ্রেপ্তারকৃত শরিফ হোসেন অভিযোগ করে বলেন, আমি তাকে ভালোবাসি। তাকে বিয়ে করতে চাই। তবে আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে সে যে, গোপনে আরো কয়েকজন ছেলের সাথে ফেসবুক এবং ইমো চ্যাটিং করছিল। ৩০ এপ্রিল রাতে আমি বিষয়টি টের পাই। পরদিন সকালে এক নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমি তার মোবাইলটি আমার কাছে রেখে দিলে সে থানায় গিয়ে আমার নামে ধর্ষণ মামলা দায়ের করে।
স্থানীয় ইউপি সদস্য তজলুল হক জানান, থানায় যে নারী ধর্ষণের অভিযোগ করেছেন তিনি স্বামী পরিত্যাক্তা। অপর দিকে যার নামে অভিযোগ তার ঘরে দু’জন স্ত্রী থাকার পরেও সে নতুন করে ওই নারীর সাথে সম্পর্কে জড়ায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম জানান, ৩০ এপ্রিল রাতে ধর্ষণের কথা উল্লেখ করে উপজেলার মীরগঞ্জ এলাকার একজন নারী একই এলাকার শরিফ নামে এক যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার সকালে থানায় এসে একটি দর্ষণ মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে শুক্রবার সকালে শরিফকে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার কজরে। শুক্রবার বিকেলে ওই নারীকে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ(রামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। শনিবার (আজ) শরিফকে আদালতে পাঠানো হবে।