সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে পদ্মায় গোসল করতে গিয়ে তাবলীগ জামাত সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে তাবলীগ জামাতে এসে পদ্মা নদীতে গোসল করতে নেমে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ওই শিক্ষার্থীর নাম আবু হুরাইরা। তিনি চট্টগ্রামের একটি কলেজের শিক্ষার্থী ছিলেন। দুপুরে রাজশাহীর পবার গোহমাবনা এলাকার পদ্মায় এ ঘটনা ঘটে।
তাবলীগ জামাতের আমির আহমদ আলী তরফদার জানান, গত ১৮ এপ্রিল ঢাকা কাকরাইল মসজিদ থেকে একটি ১৮ জনের তাবলীগ জামাত রাজশাহীতে এসোছিলো। সেই জামাতে সদস্য ছিলেন আবু হুরাইরা। দুপুরে গোহমাবনা এলাকার পদ্মানদীতে গোসল করতে গেলে সে পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয় উদ্ধার তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের (ইএমও) ইনচার্জ জানান, মৃত আবু হুরাইরাকে অচেতন অবস্থায় নিয়ে আসেন ওই জামাতে অনন্য সদস্যরা। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, তার বাবা যেহেতু চট্টগ্রামে থাকে। তিনি আসলে আইনী পক্রিয়া শেষে তার মরাদেহ বুঝিয়ে দেওয়া হবে।


প্রকাশিত: April 30, 2024 | সময়: 4:21 am | সুমন শেখ

আরও খবর