সর্বশেষ সংবাদ :

মোহনপুরে পানিতে ডুবে সমবয়সী দুই শিশুর মৃত্যু

মোহনপুর প্রতিনিধি: রাজশাহী মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাঁড়তা গ্রামে পানিতে ডুবে সমবয়সী দুই শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। শনিবার সকালে খাঁড়তা গ্রামের দরগা পুকুরের এ ঘটনা ঘটে। নিহত ঐ দুই শিশু একজন খাঁড়তা গ্রামের রুবেলের ছেলে রজব আলী (৪) ও অপরজন খাঁনপুর গ্রামের মুকুলের মেয়ে কেয়া মনি (৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, কেয়া মনির মা সানজিদা খাতুন খাঁনপুর হতে তার বোন রজবের মা শান্তার বাড়িতে দাওয়াত খেতে খাঁড়তা গ্রামে আসে। ঐ ২জন শিশু সকাল বেলা এক সঙ্গে খেলাধুলা করছিলো। এরপর তাদের দেখতে না পেয়ে খোজাখুজি করতে থাকে পরিবার। একপর্যায়ে পুকুরে তাদের মৃতদেহ ভেসে উঠলে দেখতে পায় এলাকাবাসী। পরে দাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতের পরিবার কোন অভিযোগ না করায় তাদের দাফনের অনুমতি দেন পুলিশ। থানা পুলিশ সূত্রে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে।


প্রকাশিত: April 28, 2024 | সময়: 4:27 am | সুমন শেখ

আরও খবর