সর্বশেষ সংবাদ :

রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানালো রামেক ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগর ভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসময় রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ শুভ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: April 26, 2024 | সময়: 5:44 am | সুমন শেখ

আরও খবর