সর্বশেষ সংবাদ :

তানোরে হাজার লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় এক হাজার ২০ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। শুক্রবার সকালে উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজার থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক কারবারিরা হলো- উপজেলার রাইতান বড়শো কালীগঞ্জ বাজারের মৃত সঞ্জু সিংয়ের ছেলে রতন সিং (৫২) ও যোগিন্দর কুজুরের স্ত্রী সন্ধ্যা রানী (৪০)।
র‌্যাব রাজশাহীর সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সকাল সাড়ে ৮টায় রাইতান বড়শো কালীগঞ্জ বাজারে যোগিন্দর কুজুরের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি সন্ধ্যা রানী ও রতন সিংকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাদের তানোর থানায় সোপর্দ করা হয়। এছাড়া, মামলা দায়েরের পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশিত: March 16, 2024 | সময়: 2:25 am | সুমন শেখ

আরও খবর