সর্বশেষ সংবাদ :

বাঘায় সেনা সদস্যের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘায় এক সেনা সদস্যের অন্তঃসত্বা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) রাতে উপজেলার দীঘা গ্রামে নিজ স্বয়ন কক্ষে সিলিং ফ্যানের সাথে গলায় উড়না পেচানো অবস্থায় এ লাশ উদ্ধা করা হয়। এ ঘটনায় গৃহবধুর পিতা ইয়াসিন আলী থানায় তার জামাই এর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

স্থানীয় একধিক সূত্রে জানা গেছে, উপজেলার দীঘা নওদাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সেনা সদস্য পাভেল আহাম্মেদ(৩৭) এর সাথে প্রায় ১০ বছর পূবে বিয়ে হয় পাশ্ববর্তী লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের ইয়াসিন আলীর মেয়ে রোকাইয়া ইয়াসমিন-ইরা(২২)এর। তাদের ঘরে বর্তমানে ৭ বছরের একটি সন্তান রয়েছে। বর্তমানে ইরা চার মাসের অন্তঃসত্বা। লোকজন আরো জানান, বিয়ের পর তাদের দু’জনার মধ্যে দাম্পত্য জীবন সুখের হলেও বর্তমানে নানা কারনে তাদের মধ্যে অন্ত-কলহ বিরাজ করছিল। সর্বশেষ সোমবার রাত ৯ টার দিকে পাভেল বাড়িতে থাকা অবস্থায় তার নিজ ঘর থেকে গলাই উড়না পেচানো স্ত্রীর লাশ উদ্ধা করে পুলিশ।

 

 

এ নিয়ে স্থানীয় লোকজন ভিন্ন-ভিন্ন মত প্রকাশ করেছেন। অনেকের মতে, এই মুত্যুর পেছনে রহস্য লুকায়িত রয়েছে। তবে পুলিশ মৃত ইরার শরীলে কোন আঘাতে চিহৃ পাননি বলে এ প্রতিবেদককে জানান। এ ঘটনায় মৃত ইরার পিতা বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানিয়েছে পুলিশ। সেই অভিযোগে এই মৃত্যুকে তিনি আত্নহত্যার প্ররোচনা উল্লেখ করে জামাই এর বিরুদ্ধে অভিযোগ করেছেন।

 

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি)আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা রাতে লাশ উদ্ধার করে পরদিন মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এই মৃত্যু নিয়ে গৃহবধুর পিতা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে পোস্ট মর্টেম রিপোর্ট এলে সবকিছু নিশ্চিত হওয়া যাবে।

সানশাইন / শামি


প্রকাশিত: March 12, 2024 | সময়: 7:17 pm | Daily Sunshine