সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে র‌্যাবের জালে ধর্ষক আটক

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যদের জালে সাজু (৩৫) নামের এক ধর্ষক আটক হয়েছে। আটককৃত সাজু জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কাঁচাকুল গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে। শুক্রবার র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কর্তৃক পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র‌্যাব জানায়, সাজু একই গ্রামের ভিকটিমের স্বামীর সহিত কৃষি কাজ সহ বিভিন্ন জায়গায় গাছ কাটার কাজ করতো। সে কারণে উল্লেখিত আসামি ভিকটিমের বাড়িতে অবাধে আসা-যাওয়া করতো, ভিকটিমের সাথে বিভিন্ন সময় মোবাইল ফোনে কথা বলতো এবং এক পর্যায়ে ভিকটিমকে কুপ্রস্তাব দেয়। ভিকটিমের স্বামী বিষয়টি অবগত হলে ভিকটিমকে সাজুর কথা বলতে নিষেধ করে। ভিকটিম সাজুর সাথে কথা বলা বন্ধ করে দেয়া সত্বেও সাজু ভিকটিমের স্বামীর অনুপস্থিতিতে কারণে-অকারণে ভিকটিমের বাড়িতে এসে ভিকটিমকে কুদৃষ্টি দিত। এক পর্যায়ে গত ২৮ আগস্ট সন্ধ্যায় ভিকটিমের স্বামী পার্শ্ববর্তী একটি মাজারের অনুষ্ঠানে রান্নার কাজে সহযোগিতার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়।
ওইদিন রাত সাড়ে ১১ টায় ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পার্শ্ববর্তী বাঁশঝারে গেলে সেখানে ওঁৎপেতে থাকা সাজু পিছন থেকে ভিকটিমের মুখ চেপে ধরে ধর্ষণ করতে থাকে। ওই সময় ভিকটিমের স্বামী বাড়িতে আসলে সাজু তা টের পেয়ে ভিকটিমকে ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন ভিকটিম কান্নারত অবস্থায় বাড়িতে এসে তার স্বামীর কাছে ঘটনার বিষয়ে বিস্তারিত জানায়।
এ বিষয়ে ভিকটিম বর্ণিত সাজুর বিরদ্ধে ক্ষেতলাল থানায় এজাহার দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব সদস্যরা সাজুকে গ্রেপ্তারে জাল পাতে এবং গত বৃহস্পতিবারে তাকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানায় সোপর্দ করে।


প্রকাশিত: October 18, 2025 | সময়: 4:49 am | সুমন শেখ