সর্বশেষ সংবাদ :

গুরুদাসপুরে পিস্তল ও গুলিসহ এক যুবক আটক

গুরুদাসপুর  প্রতিনিধি : 
নাটোর গুরুদাসপুর উপজেলার গুরুদাসপুর থানাধীন কাছিকাটা টোলপ্লাজা এলাকায় রবিবার ১১ ফেব্রুয়ারি সাড়ে চারটার দিকে গোপন তথ্য সুত্রে থানার এসআই মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে চেকপোস্ট ডিউটি চলাকালীন চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকা গামী ”আচল ট্রাভেলস” যার রেজি: নং- রাজঃ মেট্রো ব ১১-০১৩৬ যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তারাপুর ঝাটনপাড়া গ্রামের মো.ইউসুফ আলীর ছেলে মো. আব্বাস আলী (২২) এর দেহ তল্লাশি করে তার হেফাজত হতে একটি পিস্তল, ০৬ রাউন্ড গুলি ও ০২ টি ম্যাগাজিন উদ্ধারসহ আটক করা হয়। আব্বাস পিস্তলটি বাইপাইল নিয়ে অজ্ঞাত ব্যক্তির নিকট হস্তান্তর করবেন মর্মে জানা যায়। গুরুদাসপুর থানা পুলিশ আসামীকে অস্ত্র ও গুলিসহ থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. উজ্জ্বল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

সানশাইন / শামি


প্রকাশিত: February 11, 2024 | সময়: 9:30 pm | Daily Sunshine