বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ক্ষমতাসীন আওয়ামী লীগ ১৪ দলের শরিকদের সঙ্গে জোটবদ্ধ হয়ে সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং স্বতন্ত্রদের সমর্থন তাদের সঙ্গে রয়েছে।
মঙ্গলবার সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ হবে আগামী ১৪ মার্চ। এদিন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।