সর্বশেষ সংবাদ :

আরপি ইউ এস’র উদ্যোগে দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল ও শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:
রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (আরপি ইউ এস)এর উদ্যোগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় নিজ কার্যালয়ে দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছাগল ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্মকর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে ০৫জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে এই ছাগল বিতরণ করা হয় ও তীব্র শীত নিবারনের জন্য ১০০ জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি মোঃ আসাদুজ্জামান চৌধুরী রাসেলের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সদর আসনের এমপি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ লিটন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রজনীগন্ধা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সাধারন সম্পাদক শারমিন বেগম।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রকি প্রামানিক, শিশু ও নারী বিষয়ক সম্পাদক চন্দনা খাতুন ও সংস্থার সদস্যগণ উপস্থিত ছিলেন।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: January 18, 2024 | সময়: 7:45 pm | Daily Sunshine