সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

আত্রাই প্রতিনিধি : 
নওগাঁর আত্রাইয়ে সাবেক ইউপি সদস্য গোলাপ হোসেন নামে একজন চলন্ত ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। জানা যায় গতকাল বুধবার (১০ জানুয়ারি) বিকেল ৬ টায় আত্রাই উপজেলার আমপুর এলাকায় রেললাইন উপর দিয়ে কানে হেডফোন লাগিয়ে হাটছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান।

 

 

 

 

গোলাপ হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগী পাড়া ইউনিয়নের বনগ্রামের বাসিন্দা তিনি ও যোগী পাড়া ইউপির সাবেক ইউপি সদস্য তিনি। মৃত্যুর সংবাদ পেয়ে তাহার পরিবারের লোকজন এসে তার লাশ নিয়ে যান বাড়িতে। সান্তাহার জংশন রেলওয়ে জিআরপি থানার ওসি মোঃ মোক্তার হোসেন তিনি বলেন বিষয়টি আমাদেরকে কেহই অবহিত করেন নি।

 

 

 

সানশাইন/সোহরাব


প্রকাশিত: January 11, 2024 | সময়: 5:23 pm | Daily Sunshine