সর্বশেষ সংবাদ :

নাটোরে শীতার্ত ৪০০ মানুষের মাঝে সেনাবাহিনীর কম্বল বিতরণ 

নাটোর প্রতিনিধি :
নাটোরের নলডাঙ্গা উপজেলায় শীতার্ত ৪০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সেনাবাহিনী। বুধবার সকাল ৯টার সময় জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে নাটোর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ২৬ পদাতিক বিগ্রেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম এসইউপি,এএফডব্লিউসি,পিএসসি।

 

এসময় উপস্থিত ছিলেন ১৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্ণেল তানভীর আহমদ সাদী পিএসসি সহ উর্ধতন সেনা কর্মকর্তারা। সেনাবাহিনীর এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন স্থানীয় জনসাধারণ।

সানশাইন/ শামি


প্রকাশিত: January 10, 2024 | সময়: 6:05 pm | Daily Sunshine