সর্বশেষ সংবাদ :

মহাদেবপুরে এককেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মহাদেবপুর প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে এককেজি গাঁজাসহ তিন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শুক্রবার দুপুরে উপজেলার কচুকড়ি ও গোপালকৃষ্ণপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার ৭ নং সফাপুর ইউনিয়নের কচুকড়ি গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৪৫), নিমাই চন্দ্রের ছেলে রিপন কুমার (২৫) এবং গোপালকৃষ্ণপুর গ্রামের তরফদার পাড়ার বিদ্যুৎ হোসেন।
জেলা ডিবি পুলিশের ওসি হাসমত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এককেজি গাঁজা সহ তাদের আটক করা হয়। এরপর ডিবির এসআই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে মহাদেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার মামলার প্রেক্ষিতে উক্ত মাদক ব্যাবসায়ীদের আদালতের মাধ্যমে শনিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


প্রকাশিত: December 31, 2023 | সময়: 6:25 am | সুমন শেখ