সর্বশেষ সংবাদ :

বানেশ্বরে হেরোইনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে হেরোইনসহ স্বামী-স্ত্রীকে আটক করা করেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পুঠিয়া থানার বানেশ^র পশ্চিমপাড়া গ্রাম থেকে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার আটক ও হেরোইন জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, মোস্তাফিজ (২৪) ও তার স্ত্রী জাহিদা বেগম (২০)।
মোস্তাফিজ পটুয়াখালী জেলার গলাচিপা থানার আমখোলা গ্রামের মৃত হাবিব হাওলাদারের ছেলে এবং জাহিদা বেগম একই জেলার বাসিন্দা। তবে দুজনেই বর্তমান বানেশ^র পশ্চিমপাড়ায় বসবাস করতেন।
জেলা পুলিশ জানায়, রাজশাহী জেলার ডিবির এসআই দাউদ উজ জামান আকাশ সঙ্গীয় ফোর্সসহ শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুঠিয়ার বানেশ^র ট্রাফিক মোড় এলাকায় মাদক উদ্ধারে নিয়োজিত ছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, পুঠিয়ার বানেশ^র পশ্চিমপাড়া গ্রামের নুরুল সরকারের বাড়ির পাশে দুইজন মাদকব্যবসায়ী মাদকদ্রব্য হিরোইন নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের ওই দল রাত সাড়ে ৩ টায় সেখানে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোস্তাফিজ ও তার স্ত্রী জাহিদা বেগমকে আটক করে পুলিশ। পরে তাদের দেহ তল্লাশি করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাদের দুজনকেই পুঠিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দেয়া হয়েছে।


প্রকাশিত: December 25, 2023 | সময়: 4:37 am | সুমন শেখ

আরও খবর