, , ।
স্টাফ রিপোর্টার:
থিম ওমর প্লাজার ম্যানহল থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের না নয়নাল উদ্দিন (৩৩)। তিনি কাটাখালীর শ্যামপুরের বাসিন্দা। তিনি আওযামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। মহানগর আওযামী লীগ কার্যালয়ের আশে-পাশেই ঘুরাফেরা করতেন তিনি। পুলিশের ধারণা, লাশটি কয়েকদিন আগে হত্যা করে এখানে ফেলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর থিম ওমর প্লাজার পেছনে ম্যানহোল থেকে এই লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যুবকের আনুমানিক বয়স ৩৫ হবে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর। তিনি জানান, সকালে এই এলাকায় তীব্র গন্ধ পেলে আমাদের জানায় নিরাপত্তা কর্মীরা। গন্ধের অনুসন্ধান করতে গিয়ে থিম ওমর প্লাজার ম্যানহোলে লাশ পাওয়া যায়। চেহারাতেও কিছু বোঝা যাচ্ছে না। পরনে নীল রঙের জিন্স প্যান্ট ও গায়ে সাদা রঙের পাঞ্জাবি পায়ে জুতা ছিল।
তিনি বলেন, লাশটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। কয়েকদিন আগে তাকে হত্যা করে ম্যানহলে ফেলে গেছে। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও পিবিআইয়ের সদস্যরা উপস্থিত আছেন। এখান থেকে মরদেহ রাজশাহী মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হবে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যে ম্যানহলের ভিতর থেকে নয়নালের লাশ উদ্ধার করা হয়েছে, সেটি চারিদিকে গ্রিল দিয়ে ঘেরা ছিল। তবে থিম ওমর প্লাজার ভবনের ওয়ালের উত্তর দিকের কাটা জায়গা দিয়ে ওই ম্যানহলে লাশ নিয়ে যাওয়া যাবে। এছাড়া ম্যানহলের পাশের গ্রিলের তালা খুলে নিয়ে যাওয়া যাবে। দুটি জায়গায় এমপি ফারুকের কর্মচারীদের নিয়ন্ত্রণে থাকে। আশেপাশে সিসি ক্যামেরাও আছে। পুলিশ এসব সূত্র ধরে এগুচ্ছে বলে জানিয়েছেন ওসি।
সানশাইন/সোহরাব