বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন বোরো মৌসুমে প্রনোদনার অংশ হিসেবে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা।প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এ সময় উপস্থিত সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমুখ।