সর্বশেষ সংবাদ :

পোরশা মালিকবিহীন ৬টি ভারতীয় মহিষ আটক

পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় মালিকবিহীন ভারতীয় ৬টি মহিষ আটক করেছে ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের টহলদল।
বিআইপি সদস্য নায়েক আমজাদ হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ছয়টার সময় সুবেদার মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত পিলার ২৩০/৫২ আর ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সরাইগাছি পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে মহিষগুলি আটক করে। এসময় টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। আটকৃত মহিষগুলির আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা। নিতপুর বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহফুজুর রহমান ঘটনা নিশ্চিত করেন এবং মহিষগুলোকে পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান।


প্রকাশিত: November 20, 2023 | সময়: 6:17 am | সুমন শেখ