বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
বদলগাছী প্রতিবেদক:
নওগাঁর বদলগাছীতে বে-সরকারী এনজিও সংস্থার ব্র্যাক এর উদ্যোগে আদিবাসীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে সমন্বিত উন্নয়ন কর্মসূচি-ইনডিজেনাস পিপলস্ এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আতিয়া খাতুন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক বিপিএএ, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল-হাসান তিতু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহম্মেদ প্রমূখ।
মতবিনিময় সভায় ব্র্যাক জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রির সঞ্চালনায় আদিবাসীদের উন্নয়নে ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক নির্মল কেরকাটা।
সানশাইন / শামি