বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নতুন ইউএনও হিসেবে যোগদান করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার নিশাত আনজুম অনন্যা।
বুধবার তিনি বিদায়ী ইউএনও আসমা খাতুনের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, মতিউর রহমান, একেএম মাসুমও গোলাম কিবরিয়া হাবিব, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
সানশাইন/সোহরাব