সর্বশেষ সংবাদ :

এমপি আয়েনের সাথে হুজুরীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের সাথে হুজুরীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সংসদ সদস্যের গ্রামের বাড়িতে হুজুরীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করতে যান। সংসদ সদস্য আয়েন উদ্দিন হুজুরীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান। পাশাপাশি নেতৃবৃন্দ সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান এবং আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিনুল ইসলাম, সহসভাপতি তামিম হোসাইন ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন পিপলু, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, পবা উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমেদ, হুজুরীপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির আহবায়ক মো. বাবর আলী, সদস্য সচিব শরিফুল ইসলাম, সদস্য মাসুদ রানা, সোহাগ আলী, সাহেদ আলী প্রমুখ।


প্রকাশিত: October 25, 2023 | সময়: 6:34 am | সুমন শেখ

আরও খবর