সর্বশেষ সংবাদ :

রাসিক মেয়রের সাথে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। রবিবার রাত সাড়ে ৮টায় উপশহরস্থ বাসভবনে সাক্ষাৎকালে পুনঃনির্বাচিত নগরপিতাকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এ সময় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 31, 2023 | সময়: 6:25 am | সুমন শেখ

আরও খবর