, , ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর সড়কে চার্জার ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বুধবার সকাল ৯ টার দিকে জেলার পবা উপজেলার কাটাখালি থানার মোসলেমের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও পথচারী রিনা বেগম (৫০)। এদের মধ্যে রিনা বেগম বাঘার আড়ানী গ্রামের বাসিন্দা ও রাহাত আলী পবার পারিলা গ্রামের বাসিন্দা।
প্রতক্ষদর্শিরা জানান, মহাসড়ক দিয়ে যাত্রীবাহী চার্জার ভ্যানে করে যাওয়ার সময় একটি অটোরিকশা আচমকা মহাসড়কে উঠে মুখোমুখি ধাক্কা দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদের রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।
কাটাখালি থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনার পর আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর অটোচালক পলাতক রয়েছেন। তবে অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে।