বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নাটোর: নাটোর শহরের ফুটপাতের অবৈধ দখলদার মুক্ত করতে দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক বিভাগ।
মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেটেট জুবায়ের হাবিবের উপস্থিতিতে নাটোর উপ-বিভাগীয় প্রকৌশলী (সড়ক বিভাগ) আব্দুল মান্নান আকন্দসহ পুলিশের একটি দল দ্বিতীয় দিনের মত মূল শহরের কানাইখালি, ট্রাফিক মোড়, আলাইপুর সহ বিভিন্ন স্থানে এই উচ্ছেদ অভিযান চালোনো হয়।
গত ২৩ জানুয়ারী নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনা এবং জেলা প্রশাসনের পযার্লোচনা সভার সিদ্ধান্ত মোতাবেক ফুটপাত দখলমুক্ত করতে এই অভিযান চালানো হয়।