বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: ডিপ্লোমা নার্সিং সাইন্স এন্ড মিড ওয়াইফারি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুড ফিয়ার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নার্সিং ইনস্টিটিউট চত্বরে ফিতা ও কেক কেটে দিন ব্যাপী এর উদ্বোধন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ নওগাঁ শাখার সভাপতি ডা. আশেক হোসেন। এর আয়োজন করেন নার্সিং ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ১২ তম ব্যাচের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রাহানুজ্জামান সরকার, নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ আমজাদ হোসেন।