সর্বশেষ সংবাদ :

মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে নগর বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে বিনা কারণে আওয়ামী প্রশাসন দ্বারা রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতাকর্মীর বাসায় রাতের অন্ধকারে হয়রানী ও মিথ্যা মামলার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলন থেকে আওয়ামী প্রশাসনের এহেন কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের বিরুদ্ধে নতুন করে মামলা প্রত্যাহারের দাবী জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
তিনি বলেন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন ও সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ অন্যান্য নেতার বাড়িতে রাতের অন্ধকারে আওয়ামী প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা প্রবেশ করে হয়রানী করেছে। আগামীতেও হয়ত এই ধারা অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলন থেকে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


প্রকাশিত: January 27, 2023 | সময়: 6:38 am | সুমন শেখ

আরও খবর