সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীর জনসভা সফলে তানোরে মটরসাইকেল শো-ডাউন

 

তানোর প্রতিনিধিঃ

রাজশাহীতে আগামী ২৯ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমনে ও জনসভা সফলে তানোরে মটরসাইকেল (শোভাযাত্রা) শো-ডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে তানোর গোল্লাপাড়া বাজারস্থ আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মটরসাইকেল শো-ডাউনটি বের হয়ে তালন্দ বাজারে পথসভা ও কালীগঞ্জ বাজার চত্বরে পৃথক দু’টি পথসভা অনুষ্ঠিত হয়।

 

এসময় তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার নেতৃত্বে মটরসাইকের শো-ডাউন ও পথসভায় উপস্থিত ছিলন, তানোর উপজেলা আ.লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু ও তানোর পৌরসভা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাব সরকার। তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম উদ্দীন ও তানোর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ওহাব সরদার, পাঁচন্দর ইউপি যুবলীগের সাবেক সভাপতি আবুল হোসেন, তানোর পৌর যুবলীগের যুগ্নসাধারণ সম্পাদক পংকজ হালদার, সাংগঠনিক বকুল হোসেন ও ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আতিক প্রমুখ।

 

 

উক্ত মটরসাইকেল শো-ডাউন ও পথসভায় বিভিন্ন এলাকার আ.লীগ ও যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মি ও সমর্থকরা অংশ গ্রহন করেন। তানোরের পোড়ামাটির সন্তান সাবেক শিল্পপ্রতিমন্ত্রী রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক সফল জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদ পরিবারের সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে আবারো রাজাকার পুত্র বলে বক্তব্য দিলেন  জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। তিনবারের সফল এমপিকে নিয়ে এমন খুরুচি ময় বক্তব্য দেওয়ায় উত্তপ্ত তানোর উপজেলা আওয়ামী লীগ রাজনীতি অঙ্গন।

 

 

 

 

 


প্রকাশিত: January 25, 2023 | সময়: 9:36 pm | Daily Sunshine