সর্বশেষ সংবাদ :

সরকারের আশ্রয়ন-২ প্রকল্পে ব্র্যাক ব্যাংক-এর তহবিল প্রদান

সানশাইন  ডেস্ক

 

ভূমিহীন ও আবাসনহীন মানুষদের জন্য আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের আশ্রয়ন-২ প্রকল্পে তহবিল প্রদান করেছে ব্র্যাক ব্যাংক। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর পরিচালক ফাহিমা চৌধুরীর নিকট থেকে চার কোটি টাকার চেক গ্রহণ করেন। এ সময় ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

 

এই মহতি উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি এই তিনটি দর্শনের আলোকে, সমাজকল্যাণমূলক কাজ আমাদের ব্যাংকের মূল্যবোধের সাথে মিশে আছে। আমরা বিশ্বাস করি, যেই সমাজে আমরা কাজ করি সেখানকার অপেক্ষাকৃত ভাগ্যবঞ্চিত সদস্যদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আশ্রয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত, কেননা এর ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা আবাসন সুবিধা পাচ্ছেন।” আবাসনহীন মানুষদের জন্য বাড়ি তৈরির লক্ষ্যে সরকারের আশ্রয়ন-২ প্রকল্পে ব্র্যাক ব্যাংক-এর তহবিল প্রদান

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক-এর পরিচালক ফাহিমা চৌধুরীর নিকট থেকে চার কোটি টাকার চেক গ্রহণ করেন। এ সময় ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।
এই মহতি উদ্যোগ সম্পর্কে ব্র্যাক ব্যাংক-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন বলেন: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি এই তিনটি দর্শনের আলোকে, সমাজকল্যাণমূলক কাজ আমাদের ব্যাংকের মূল্যবোধের সাথে মিশে আছে। আমরা বিশ্বাস করি, যেই সমাজে আমরা কাজ করি সেখানকার অপেক্ষাকৃত ভাগ্যবঞ্চিত সদস্যদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আশ্রয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত, কেননা এর ফলে সমাজের সুবিধাবঞ্চিত মানুষেরা আবাসন সুবিধা পাচ্ছেন।”

 


প্রকাশিত: January 16, 2023 | সময়: 8:59 pm | Daily Sunshine

আরও খবর