সর্বশেষ সংবাদ :

‘স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডস শুরু করছে বিটিআই-ডেইলি স্টার

প্রেস বিজ্ঞপ্তি : বিটিআই এবং দ্য ডেইলি ষ্টার যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ‘স্টেলার উইমেন’ অ্যাওয়ার্ডস। প্রথমবারের মতো সমাজের সকল পর্যায়ের নারীদের স্বীকৃতি প্রদানের জন্য এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাজের বিভিন্ন পর্যায়ের উদীয়মান, নবীন এবং সম্ভাবনাময় নারীদের বিশেষ অবদানগুলোর জন্য পুরস্কৃত করা হবে। স্টেলার উইমেন অ্যাওয়ার্ড সংক্রান্ত সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় গতকাল বিটিআই প্রধান কার্যালয়ে।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক এফআর খান এবং দুই প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
বিটিআই গতানুগতিক চিন্তাধারা থেকে নিজেদেরকে আলাদা করে তুলতে কাজ করে যাচ্ছে ১৯৮৪ সাল থেকে। বিটিআই প্রচলিত অ্যাওয়ার্ডস শো থেকে কিছুটা ভিন্নতা আনবার জন্য বছরব্যাপী সমাজের বিভিন্ন পর্যায়ের কর্মজীবী নারীদের সম্মাননা প্রদান করবে। সেজন্যে বিটিআই এবং দ্য ডেইলি ষ্টার প্রতি মাসে ১টি করে মোট ১২টি আলাদা বিভাগে একজন করে নারীকে পুরষ্কার প্রদান করবে। বিভাগগুলো হল- উদ্যোক্তা, খেলাধুলা, কৃষি, শিক্ষা, সামাজিক উন্নয়ন, সংস্কৃতি, প্রযুক্তি, স্থাপত্যশৈলী, সাহিত্য, স্টার্ট-আপ, উন্নয়ন খাত, কর্পোরেট এবং পুরস্কারের সম্পূর্ণ প্রক্রিয়াটি সংগঠিত করবে দ্য ডেইলি স্টার।
দ্য ডেইলি স্টার সামাজিক উন্নয়ন এবং দেশের অগ্রগতিকে তরান্বিত করতে বছরব্যাপী বিভিন্ন খাতে পুরষ্কার ও সম্মাননা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় উদীয়মান নারীদের স্বীকৃতি প্রদানের জন্য স্টেলার ওইমেন অ্যাওয়ার্ডস এর সাথে সম্পৃক্ততা রাখছে দেশের প্রথম সারির জাতীয় ইংরেজী দৈনিক দ্য ডেইলি স্টার।
“স্টেলার উইমেন” সম্পর্কে বিটিআই-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এফ আর খান বলেন, “বিটিআই বরাবরই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী এবং সেটার জন্যে নিয়মিত কাজ করে। এই উদ্যোগের মাধ্যমে, আমরা সমাজের জন্য কাজ করা এবং জাতির জন্য অবদান রাখা সমস্ত নারীদের সম্মান জানাতে চাই। আমরা খুব খুশি যে ডেইলি স্টার এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে আমাদের সাথে রয়েছে।
আবেদন করার প্রক্রিয়া শুরু হবে ৫ই ডিসেম্বর থেকে। পরবর্তী পদক্ষেপ এর নিয়মাবলী জানতে ভিজিট করুন নঃরংঃবষষধৎড়িসবহ.ঃযবফধরষুংঃধৎ.হবঃ।


প্রকাশিত: November 30, 2022 | সময়: 6:21 am | সুমন শেখ

আরও খবর