সর্বশেষ সংবাদ :

প্রকৃতির ডাকে সাড়া, ধর্ষণের শিকার হলেন কিশোরী, গ্রেপ্তার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে বায়েজিদ হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২ টায় উপজেলার সান্তাহার পৌর শহরের খাড়ির ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার বায়েজিদ হোসেন নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব হেদায়েতী গ্রামের আব্দুল মালেকের ছেলে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় পরিবারের সঙ্গে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন ওই কিশোরী। বুধবার দিবাগত রাত ২ টায় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ায় বাড়ির বাহিরে বৈশাখী অটোমেটিক রাইচ মিলের গেটের সামনে বাথরুমের দিকে যান। এসময় ওঁত পেতে থাকা বায়েজিদ হোসেন জোরপূর্বক ওই কিশোরীকে মুখে রুমাল গুজে একটি ঝোপের মধ্যে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। তখন ওই কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা ঘুম থেকে জাগা পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে বায়েজিদ হোসেন দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে বায়েজিদ হোসেনের বিরুদ্ধে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: October 27, 2022 | সময়: 5:21 pm | Daily Sunshine