সর্বশেষ সংবাদ :

বাঘায় বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নুরুজ্জামান ,বাঘাঃ

 

রাজশাহীর বাঘায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে। সকালে শাহদৌল্লা সরকারি কলেজ চত্বরে ছাত্রলীগের পক্ষ থেকে আলোচনা সভা ও আনান্দ মিছিল এবং বিকেলে দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা, অত:পর দোয়া মাহফিল এর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

 

সকাল ১১ টায় বাঘা উপজেলা সদরে অবস্থিত শাহদৌল্লা সরকারি কলেজ চত্বরে ছাত্রলীগের পক্ষ থেকে আলোচনা সভা ও আনান্দ মিছিল বের করা হয় । এ মিছিলের নেতৃত্ব দেন ছাত্রলীগ নেতা জাহিদ হোসেন ও তানজিম হাসান স্বদেশ। এরপর বিকেলে উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আলোচনা সভা ও বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

 

আয়োজিত সভায় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সু-যোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জীবন বৃত্তান্ত ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আ’লীগের সিনিয়ার সদস্য আবুবক্কর সিদ্দিক, সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার , সাধারণ সম্পাদক মামুন হোসেন, আড়ানী পৌর আ’লীগের সভাপতি মতিউর রহমান মতি , সাধারণ সম্পাদক রিবন আহাম্মেদ বাপ্পী প্রমুখ। উপস্থিত  ছিলেন দুটি পৌর সভা এবং ৭ টি ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদক সহ ছয় ইউপি চেয়ারম্যান এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে বক্তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, জাতির পিতার পরে আপনিই আমাদের শেষ আশ্রয়স্থত, বিশ্ব শান্তির অগ্রদূত এবং মানবতার মা’ । আপনার নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে দেশ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে রইলো অশীম ভালবাসা ও প্রান ঢালা শুভেচ্ছা ।

 

 

 

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: September 28, 2022 | সময়: 7:03 pm | Daily Sunshine

আরও খবর