সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে শিশু ধর্ষণের চেষ্টায় আটক ১

গোমস্তাপুর প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আট বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চৌডালা ইউনিয়নের উদয়নগর এলাকা থেকে মনিরুল ইসলাম (৪৮) কে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। সে একই এলাকার গুজরঘাট গ্রামের ইয়াসিন আলীর ছেলে।

 

শিশুটির মা জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে আম বাগানে শিশুটি খেলা করছিলো। এমন সময় তাকে একা পেয়ে বাগানের পাহারাদারের ঘরে নিয়ে মনিরুল ইসলাম শিশুটির মুখ চেপে ধর্ষণের চেষ্টা করে। পরে আমার ভাতিজার উপ¯ি’তি টের পেয়ে মনিরুল পালিয়ে যায়।

 

গোমস্তাপুর থানার উপপরিদর্শক জাহিদ ইসলাম জানান, শিশুটি বাগানে খেলা করার সময় মনিরুল তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি পরিবারকে বিষয়টি জানালে শিশুটির মা বাদী হয়ে রাতেই গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে। রাতেই তাকে আটক করা হয়। বুধবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি আলমাস আলী সরকার।

 

 

 

সানশাইন/তৈয়ব

 


প্রকাশিত: September 14, 2022 | সময়: 6:22 pm | Daily Sunshine