সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে থানা পুলিশের পৃথক দুটি অভিযানে আটক-২

নিয়ামতপুর প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ৬০ গ্রাম গাজাঁসহ আব্দুল বারী(৩৫) ও এক গ্রাম হেরোইন সহ রাশেদুল ইসলাম(২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার(১৯ আগস্ট) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের টিএলবি বাদপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে ও একই ইউনিয়নেট কড়কড়িয়া গ্রামের তনজের আলীর ছেলে।

 

থানার অফিসার ইনর্চাজ ওসি হুমায়ূন কবিরের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্স নিয়ে এসআই ইব্রাহিম হোসেন অভিযান চালিয়ে টিএলবি বাজারে জনৈক হাজী মনসুরের ধানের আড়তের সামনে থেকে গাজাঁসহ আব্দুল বারীকে এবং এসআই নূর মোহাম্মদ কড়কড়িয়া গ্রামে অভিযান চালিয়ে হেরোইন সহ রাশেদুল ইসলামকে আটক করে।

 

নিয়ামতপুর থানার অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির বলেন, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে টিএলবি বাজারে অভিযান চালিয়ে আব্দুল বারী ও কড়কড়িয়া গ্রামে অভিযান চালিয়ে রাশেদুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। আটকৃত ব্যক্তিদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

 

সানশাইন/তৈয়ব


প্রকাশিত: August 20, 2022 | সময়: 8:02 pm | Daily Sunshine