, , ।
মহাদেবপুর প্রতিনিধি
নওগাঁর মহাদেবপুরে অবৈধ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে ৬ যুবককে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯ টার দিকে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দলসহ ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে উপজেলার মাতাজী হাটে অভিযান চালায়।
এ সময় অবৈধ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের অপরাধে রাইগাঁ গ্রামের শ্রী অমল মহন্তের ছেলে শ্রী উজ্জল মহন্ত (২৪), মোঃ দেলোয়ার মোল্লার ছেলে মোঃ রুহুল আমীন (২৬), কুশুম শহর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ সোহেল রানা (৩২), হরিপুর গ্রামের মোঃ লুৎফর রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (৩২), কৃষ্ণপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে মোঃ মেহেদি ইসলাম (৩০) ও দেশ খিরশীন গ্রামের মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ সোলায়ান আলী (২৫) কে গ্রেফতার করেন। এ সময় পর্নোগ্রাফি ভিডিও সরবরাহের কাজে ব্যবহৃত ৬টি সিপিইউ, ৯টি হার্ড ডিক্স, ৬টি মনিটর, ৬টি মাউস, ৬টি কী বোর্ড ও বিভিন্ন ধরণের ৬টি কেবল জব্দ করা হয়।
র্যাব-৫,জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মহাদেবপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করে বুধবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সানশাইন / শাহ্জাদা মিলন