সর্বশেষ সংবাদ :

রাজশাহী মহানগর যুবলীগ সভাপতির মাতা মাবিয়া বেগমের ইন্তেকাল

প্রেস বিজ্ঞপ্তি

রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি মোঃ রমজান আলীর মাতা মাবিয়া বেগম ইন্তেকাল করেছেন। শনিবার বাদ মাগরিব শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জানাযা নামাজে আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণ।

উল্লেখ্য, মাবিয়া বেগম শনিবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তার বয়স হয়েছিল (৭৫)

সানশাইন / শাহ্জাদা মিলন


প্রকাশিত: July 30, 2022 | সময়: 10:03 pm | Daily Sunshine