, , ।
নওগাঁ প্রতিনিধি
নওগাঁ বিজিবির বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে সীমান্ত পাবলিক স্কুল চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। ১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মোহাম্মাদ আসাদুজ্জামানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, সীমান্ত পাবলিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় ১৬ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, নব প্রজন্মকে সাথে নিয়ে আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই মূলমন্ত্রকে সামনে রেখে জেলার ৬টি উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হবে। পাশাপাশি নওগাঁ জেলায় সীমান্তে পূর্নভবা নদী ভাঙ্গন প্রতিরোধে ১১১ কিলোমিটার নদীর বাধ সংলগ্ন স্থানে ১ লাখ বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও বনবিভাগ, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বয়ে পরিবেশ বাঁচিয়ে রাখার এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।