সর্বশেষ সংবাদ :

চাঁপাইনবাবগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
মাসিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। মাদক বিষয়ক তথ্য তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন।
ইউনিয়ন পর্যায়ে মাসিক অঅইনশৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলেন ইফফাত জাহান।
সভায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়রা খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: May 31, 2022 | সময়: 6:43 am | সুমন শেখ

আরও খবর