, , ।
স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীসহ জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লব ও সংহতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হয়। জাতীয় জীবনের সংকটময় মুহূর্তে এই দিনের ঘটনা আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সম্মিলিত শক্তির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানকে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বাণীতে তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, দেশপ্রেম, জাতীয়তাবাদী দর্শন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উন্নয়ন, উৎপাদন, কৃষি, শিল্প, গ্রামীণ অর্থনীতি ও জাতীয় সংহতির ক্ষেত্রে তাঁর কর্মমুখী চিন্তাধারা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে।
তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূল শিক্ষা হলো জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের মর্যাদা অক্ষুণ্ন রাখা। রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য ভুলে দেশের বৃহত্তর স্বার্থে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে।
তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে সকলের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ লক্ষ্য অর্জনে মুক্তিযুদ্ধের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
পরিশেষে তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশপ্রেম, জাতীয় ঐক্য, পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।
তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীসহ জেলাবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদা সমুন্নত রাখার প্রার্থনা করেন।