, , ।
ফয়সাল আলম: জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) রাজশাহী ভেন্যুর চার দিনের ম্যাচের তৃতীয় দিনে ফলোঅন ঠেকাতে ব্যর্থ হয়ে এখন হার এড়াতে লড়াই করে যাচ্ছে রাজশাহী বিভাগ। দলটি তাদের প্রথম ইনিংসে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যাওয়ায় ফলোঅনে পড়ে। ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ৫১২ রান।
আগের দিনের ৬ উইকেটে করা ১০৩ রানের সাথে আর মাত্র ৫৯ রান ষোগ করতেই অল আউট হয়ে যায় রাজশাহী বিভাগ। রাজশাহীর সাব্বির রহমান ৫৪, মেহরব ৩৩ ও নাঈম আহমেদ ৩০ রান করেন।
ঢাকার বোলারদের মধ্যে সুমন খান ১৩ ওভারে ৪৬ রানে ৪টি উইকেট লাভ করেন। এছাড়া আমিনুল ৫.৩ ওভারে মাত্র ১২ রানে ৩টি ও তাইবুর ৪ ওভারে ৫ রানে ২টি উইকেট লাভ করেন।
রাজশাহী ৩৫৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটার হাবিবুর রহমান সোহান ও সাব্বির হোসেন জুটি ৬৮ রান করার পরে ব্যক্তিগত ২৪ রানে আউট হন সোহান। অধিনায়ক প্রীতম কুমার কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান। সাব্বির হোসেন করেন ৫২ রান। নাঈম আহমেদ ব্যক্তিগত ৪৪ রানে আউট হন। সাব্বির রহমান ৬৪ ও এমএম মেহরাব ২২ রানে অপরাজিত আছেন। রাজশাহী বিভাগ এখনও ১৪৪ রানে পিছিয়ে আছে। হাতে আছে ৫ উইকেট।
ঢাকা বিভাগের রিপন মন্ডল ৬২ রানে ২ উইকেট দখল করেন। এছাড়া তাইবুর,আনামুল ও আমিনুল ১ টি করে উইকেট দখল করেন।
হার এড়াতে রাজশাহীর প্রয়োজন চতুর্থ দিন পুরো সময় ব্যাট করা আর ঢাকার জয়ের জন্য প্রয়োজন রাজশাহীর বাকী ৫ উইকেট তুলে নেওয়া। ১৪৪ রানে পিছিয়ে আছে রাজশাহী।আলোর স্বল্পতার কারণে খেলা পরিচালনা করা সম্ভব না হলে তৃতীয় দিনের খেলা শেষ করে দেন আম্পায়ার।