, , ।
নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে দুই লক্ষাধিক টাকার অবৈধ চায়না রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার হালতিবিলের খাজুরা ও একডালা এলাকায় মোবাইল কোর্টের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। নিরাপত্তার দায়িত্ব পালন করেন, নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা।
মোবাইল কোর্ট সূত্র জানায়, নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকা থেকে ৭০ পিস অবৈধ চায়না রিং জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য দুই লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত জালগুলো ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই অভিযানে ২৬ বস্তা শামুক উদ্ধার করে বিলের পানিতে অবমুক্ত করা হয়েছে। এছাড়াও ৪০০ ফিট গানা অপসারণ করা হয়।