সর্বশেষ সংবাদ :

এসআরবি-এর অভিযানে দেড় কেজি হেরোইন উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে এসআরবি। রোববার ভোরে উপজেলার আমতলা চর আষাড়িয়াদহ এলাকায় অভিযান চালায়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আমতলা চরে ফসলি জমিতে একটি ব্যাগের মধ্যে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ৬৭০ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইন আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: October 26, 2026 | সময়: 3:39 am | সুমন শেখ